আমাদের সম্পর্কে
বাস সেবা কী?
গড়বেতা, আরামবাগ, বর্ধমান, কলকাতা ও আশপাশের রুটের বাসের সময়সূচি, ভাড়া ও স্টপেজ এক জায়গায় — বাংলা, English আর हिन्दी-তে। কোন বাস কখন ছাড়বে, কোথায় বদল করতে হবে, ভাড়া আনুমানিক কত — সব এক নজরে।
কেন বানানো হলো?
মফস্বলের যাত্রীরা প্রায়ই স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করেন, কারণ পরের বাসের সময় জানার সহজ কোনো উপায় নেই। আমরা সেই ফাঁকটুকু ভরাতে চাই।
কী কী পাবেন
- পরের বাস কখন, আর কত মিনিট পরে
- যেকোনো দুই জায়গার মধ্যে সরাসরি বাস; না থাকলে এক বার বাস বদলে যাওয়ার পথ
- স্টপ ধরে ধরে সময় ও ভাড়া
- যাত্রীদের দেওয়া "দেরি / আজ চলছে না" খবর
- আপনার অবস্থানের কাছের স্টপের সব বাস
- পছন্দের বাস ছাড়ার আগে রিমাইন্ডার (নোটিফিকেশন)
- "বাস এখানে এসেছে" — যাত্রীদের লাইভ খবর, আর ✔ যাচাইকৃত অপারেটরের নিজের দেওয়া স্ট্যাটাস
- ইন্টারনেট দুর্বল হলে শেষ সংরক্ষিত সময়সূচি
জেনে রাখুন
এটি একটি স্বাধীন উদ্যোগ — কোনো সরকারি সংস্থা বা বাস কোম্পানির অফিসিয়াল সাইট নয়। সময় ও ভাড়া আনুমানিক; যানজট, রাস্তার অবস্থা বা সূচি বদলে হেরফের হতে পারে।
পরামর্শ ও ভুল তথ্য
কোনো তথ্য ভুল দেখলে, বা নতুন রুট চাইলে আরও → মতামত থেকে জানান। আপনার মতামতেই এই সাইট ভালো হয়।