🚌 বাস সেবা
আমাদের সম্পর্কেলক্ষ্য ও স্বপ্নপ্রশ্নোত্তর (FAQ)গোপনীয়তা

প্রশ্নোত্তর (FAQ)

সময়সূচি কি একদম সঠিক?

না, সময় আনুমানিক। বাস ছাড়ার সময় রুটের মূল সূচি থেকে নেওয়া; মাঝের স্টপের সময় দূরত্ব ও গড় গতির হিসাবে। যানজট বা আবহাওয়ায় বদলাতে পারে — তাই ১০–১৫ মিনিট আগে স্টপে পৌঁছান। কিছু ভুল দেখলে আরও → মতামত থেকে জানান।

"দেরি / চলছে না" রিপোর্ট কীভাবে দেব?

বাসের কার্ডে রিপোর্ট চাপুন → "দেরি করছে" বা "আজ চলছে না" বেছে নিন। সাধারণত কমপক্ষে ২ জন রিপোর্ট করলে কার্ডে সতর্কতা দেখায়, আর রিপোর্ট ১২ ঘণ্টা পর নিজে থেকে মুছে যায়। ভুল করে দিলে "ঠিক আছে" চেপে নিজের রিপোর্ট সরাতে পারবেন।

ভাড়া কীভাবে হিসাব হয়?

পুরো রুটের ভাড়ার সাথে দূরত্বের অনুপাত ধরে ৫ টাকার কাছাকাছি করা হয় (সর্বনিম্ন ১০ টাকা)। এটা আনুমানিক — কন্ডাক্টরের চাওয়া ভাড়া সামান্য আলাদা হতে পারে।

সরাসরি বাস না থাকলে কী হয়?

সার্চে "বাস বদল করে যাওয়া যায়" অংশে এক বার বদলের পথ দেখায় — কোথায় নামবেন, কত মিনিট অপেক্ষা, মোট সময় ও ভাড়া।

"কাছের বাস" কীভাবে কাজ করে?

সার্চ পেজে 📍 কাছের বাস চাপুন এবং ব্রাউজারের অনুমতি দিন। আপনার অবস্থান থেকে সবচেয়ে কাছের স্টপগুলো খুঁজে সেখানকার সব বাস সময় ধরে দেখায়। অবস্থান শুধু আপনার ফোনেই থাকে, সার্ভারে যায় না। অনুমতি না দিলে হাতে স্টপ বেছে নেওয়া যায়।

কাছের স্টপ ভুল দেখাচ্ছে কেন?

কিছু স্টপের অবস্থান শহরের কেন্দ্র ধরে আনুমানিক দেওয়া; আসল বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে হতে পারে। ভুল লাগলে স্টপ নিজে বেছে নিন, আর মতামত থেকে জানান — আমরা ঠিক করে নেব।

Google লগইন ছাড়া ব্যবহার করা যায়?

হ্যাঁ, সব ফিচার লগইন ছাড়াই চলে। লগইন করলে পছন্দের বাস সব ডিভাইসে মিলবে, প্রোফাইলে হোম/অফিস স্টপ রাখা যাবে, আর আপনার রিপোর্ট বেশি ভরসাযোগ্য ধরা হবে।

ইন্টারনেট না থাকলে চলে?

শেষবার যে সময়সূচি লোড হয়েছে সেটা ফোনে সংরক্ষিত থাকে — তাই নেট ছাড়াও পরের বাস, রুট ও কাছের স্টপের বাস দেখা যায়। শুধু রিপোর্ট দেওয়া ও নতুন তথ্য পেতে নেট লাগে।

ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো রাখব কীভাবে?

পেজের নিচের 📲 হোম স্ক্রিনে যোগ করুন চাপুন। Android Chrome-এ: ⋮ মেনু → Install app। iPhone Safari-তে: Share → Add to Home Screen।

সার্চে * আর ? কীভাবে কাজ করে?

* মানে যেকোনো অক্ষর বা শব্দ, ? মানে একটি অক্ষর। যেমন "আরাম*" লিখলে আরামবাগ মিলবে। বানান নিয়ে নিশ্চিত না হলে এভাবে লিখুন। বাংলা, English, हिन्दी — যেকোনো ভাষায় লেখা যায়।

নতুন রুট বা বাস যোগ করতে, বা ভুল তথ্য ঠিক করাতে চাই — কীভাবে?

আরও → মতামত এ ধরন বেছে জানান। রুট নম্বর, বাসের নম্বর ও সময় লিখলে ঠিক করতে সুবিধা হয়। আপনি বাসের মালিক বা চালক হলে যোগাযোগের নম্বর দিন।

আমার ডেটা কীভাবে মুছব?

লগইন করে আরও → প্রোফাইল → অ্যাকাউন্ট মুছুন। এতে আপনার প্রোফাইল, পছন্দ ও ব্যক্তিগত তথ্য মুছে যায়। আগে চাইলে "আমার ডেটা ডাউনলোড" করে রাখতে পারেন।

ছাড়ার আগে রিমাইন্ডার (নোটিফিকেশন) কীভাবে পাব?

বাসের কার্ডে ⭐ সেভ করুন, তারপর পছন্দ ট্যাবে 🔔 রিমাইন্ডার চালু করুন চাপুন এবং ব্রাউজারের অনুমতি দিন। ছাড়ার ১৫ মিনিট আগে ফোনে নোটিফিকেশন আসবে — বাস বন্ধ বা দেরির খবর থাকলে সেটাও। iPhone-এ আগে Share → Add to Home Screen করে অ্যাপ হিসেবে খুলতে হয়।

"বাস এখানে এসেছে" কী?

স্টপে দাঁড়িয়ে বাস দেখলে বাসের কার্ডে 🚌 বাস দেখলাম চাপুন — কোন স্টপে, কখন। অন্য যাত্রীরা কার্ডে দেখবেন "এত মিনিট আগে অমুক স্টপে দেখা গেছে, আনুমানিক এত মিনিট দেরি"। একসাথে একাধিক জন জানালে ভরসা বাড়ে। ভুল বা মিথ্যা খবর দেবেন না — এতে অন্যের সময় নষ্ট হয়।

✔ "যাচাইকৃত অপারেটর" মানে কী?

ওই বাসের মালিক/চালক আমাদের সাথে যুক্ত এবং নিজেই ফোন নম্বর ও আজকের অবস্থা (দেরি / আজ চলবে না) জানান। এই খবর যাত্রীদের রিপোর্টের চেয়ে বেশি ভরসাযোগ্য ধরা হয়। আপনি বাসের মালিক বা চালক হলে আরও → মতামত থেকে জানান — আমরা আপনার জন্য লগইন খুলে দেব।

দেরি বা বন্ধের খবর কোথায় পাব?

সাইটের উপরে রঙিন ঘোষণা-বার, রিমাইন্ডার চালু থাকলে নোটিফিকেশন, আর আমাদের WhatsApp / Telegram চ্যানেলে (লিংক আরও ট্যাবে, থাকলে)। বড় কোনো বিঘ্ন হলে আমরা সব জায়গায় জানাই।

যোগাযোগ: info@abdurrahimkhan.com • WhatsApp
ডেভেলপার: Abdur Rahim Khan
← অ্যাপে ফিরুন